রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪৯:০৩
শিরোনাম
● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চুনারুঘাটের ২২টি চা বাগানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ● রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা চারজন নির্বাচিত হয়েছেন। তাঁরা আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তাইওয়ানে যাওয়ার সুযোগ পেয়েছেন। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী এমডি নাজিব মাহমুদ।

শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয় ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৪টি আঞ্চলিক অঞ্চল থেকে বাছাই করা ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাফসান হাসান রাফিদ। তৃতীয় স্থান অর্জন করেছেন দিনাজপুর সরকারি সায়েন্স কলেজের হিল্লোল রায় এবং চতুর্থ হয়েছেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের মইনুল তালুকদার। এই চার শিক্ষার্থীই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

দিনব্যাপী আয়োজনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও অলিম্পিয়াডের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পরে অতিথি, আয়োজক ও প্রতিযোগীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে প্রতিযোগীদের লিখিত পরীক্ষা শুরু হয়। দুই ঘণ্টার লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। দুই ধাপের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের রসায়নবিষয়ক তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা মূল্যায়ন করা হয়।

পরীক্ষা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রসায়নবিষয়ক নাটক, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ১০ প্রতিযোগীকে স্বীকৃতি দেওয়া হয়। তাঁদের মধ্য থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা চারজনকে নির্বাচন করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

বিস্তারিত কমেন্টে