শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৮:২০
শিরোনাম
● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর

যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৫২
শেয়ার: mail
যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭

৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল অংশ নিচ্ছে। ছাত্র ও ছাত্রী—উভয় বিভাগে আটটি করে গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার ম্যাচগুলো বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে ছাত্র বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে একক ও দ্বৈত উভয় ইভেন্টে ২-০ সেটে এবং ছাত্রী বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ২-০ সেটে হারিয়েছে স্বাগতিক যবিপ্রবি।

আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড় ও অতিথিদের যবিপ্রবির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করি। প্রতিযোগিতাটি সবার জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে থাকবে—এটাই প্রত্যাশা।’

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আগত অতিথি ও খেলোয়াড়দের বরণ ও আপ্যায়নের চেষ্টা থাকবে। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে নিয়ে খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সবাই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে প্রত্যাশা করি। যবিপ্রবির এবারের আয়োজন আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা আয়োজন হিসেবে বিবেচিত হোক, সে চেষ্টা আমাদের থাকবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, ‘যবিপ্রবি এ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা, অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করে সবাই যেন সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে যেতে পারেন।’

আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় ছাত্র ও ছাত্রী—উভয় বিভাগের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭

বিস্তারিত কমেন্টে