বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

আগামী দুই মাস পেট্রল-অকটেনের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত নিশ্চিত করেছে সরকার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০২:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 21

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী দুই মাসেও পেট্রল ও অকটেনে কোনো ঘাটতি হবে না। দেশজুড়ে বর্তমানে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল মজুত রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা না কমালে সমস্যার সমাধান হবে না বলেও সতর্ক করেছেন যুগ্ম সচিব।

মজুতের পাশাপাশি প্রতি মাসে জ্বালানি তেলে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যেখানে প্রকৃত মূল্যের ভিত্তিতে দাম হওয়া উচিত ১৫৫ টাকা।

ঢাকায় পরীক্ষামূলকভাবে সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস সিস্টেম চালু হয়েছে এবং ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তিনি নিশ্চিত করেছেন, অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

আগামী দুই মাস পেট্রল-অকটেনের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত নিশ্চিত করেছে সরকার

প্রকাশিত: ০২:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬