বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২২:১৫
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৪১
শেয়ার: mail
লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম ও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, লেখাপড়ায় আর কোনো ধরনের দুর্নীতি চলবে না। পরীক্ষায় নকলও কোনোভাবেই বরদাশত করা হবে না। শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্ব পালন না করে যখন-তখন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ নেই। অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের পড়ান। ইতোমধ্যে এমন শিক্ষকদের তালিকা তৈরির কাজ চলছে। এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে গিয়ে পড়ানোর সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদেরও নিয়মের মধ্যে আনা হচ্ছে। এটি এমন কোনো ব্যবস্থা নয়, যেখানে খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। শিক্ষার্থীদের পড়াশোনা করেই ভালো ফল অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকবে না।

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। এসব সাইকেল সারা দেশের মেয়েদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হবে ৩০ হাজার কম্পিউটার।

তিনি বলেন, আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সা ব্যয়ে মিড ডে মিল এবং নতুন পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিনে শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে।

নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গত ১৯ বছরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, সেগুলোকে এবার ভবন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে ভবন ও অন্যান্য সুযোগ-সুবিধা বরাদ্দ দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো নতুন ভবন বা বিশেষ সুযোগ-সুবিধা পাবে না।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন। এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ এবং কিছু লিখে গোল্ডেন-৫ পাওয়ার সুযোগ ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে, অন্যথায় নয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা চাকরি পাবে না। বরং বিএনপির আমলে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তারাই চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে