বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২১:৫২
শিরোনাম
● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, একজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, একজন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানে রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান হাসিনুজ্জামান।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।

নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনোয়ার মোল্লা। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, একজন গুলিবিদ্ধ

বিস্তারিত কমেন্টে