মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙেছেন তিনি। মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ রান এবং এরপর ৫২ বলেই পৌঁছে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারতীয় ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অবিশ্বাস্য ইনিংস খেলেন সূর্যবংশী। ৫০ ওভারের ম্যাচে আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটারদের দাপটে ম্যাচটি কার্যত একপেশে হয়ে যায়।
সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদের অসহায় আত্মসমর্পণ করতে হয়। মাত্র ৫৩ বলের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন এই বিস্ময়বালক।
এর আগে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই ইনিংসকে আরও বড় করে এবার পৌঁছে যান দ্বিশতকের অবিশ্বাস্য উচ্চতায়।
১৫ বছর বয়সী এই ক্রিকেটারের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নতুন করে আলোচনায় এসেছে তাঁর প্রতিভা ও ভবিষ্যৎ সম্ভাবনা। এক ইনিংসেই ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নাম নতুনভাবে লিখিয়ে দিলেন বৈভব সূর্যবংশী।