মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৫:৪০
শিরোনাম
● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা

সংগৃহীত ছবি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে কানাডা। দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বজায় রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও কানাডা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়। এ প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ খুঁজে দেখার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ ও টেকসই উত্তরণের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক সুশাসন জোরদার, বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিকাশে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেয় দুই দেশ।

কানাডা জানায়, ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য বাজার সুবিধা অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে। এর ফলে কানাডার বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ ধরে রাখা সহজ হবে।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরে কানাডা। দেশটি জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে তারা।

এ ছাড়া গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ঘোষিত ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের উন্নয়ন সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন এগিয়ে নিতে এ সহায়তা দেওয়া হবে।

অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের বিষয়টিও তুলে ধরা হয়।

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করে বাংলাদেশ ও কানাডা।

এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানায় দুই দেশ। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে এ রায়ের গুরুত্বও তুলে ধরে তারা।

বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা

বিস্তারিত কমেন্টে