মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৬:১২
শিরোনাম
● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

ধান সংগ্রহের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

কমিটির সভাপতি বলেন, সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর মজুদ ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনে সেগুলো বাতিল এবং নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।

খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান থাকার তথ্য দেওয়া হয়। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও নতুন নিয়মে প্রতি ২৫০ জনের জন্য একজন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা

বিস্তারিত কমেন্টে