শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৩:০৬
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৮
শেয়ার: mail
বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এদিকে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিকাংশ নিয়মিত ক্রিকেটারকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। ফিরেছেন আনরিখ নরকিয়াও।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলেও পরিবর্তন আনা হয়েছে। প্রথম টেস্ট চলাকালে দল ছেড়েছেন মহারাজ। ফলে দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকছেন সাইমন হারমার। এ ছাড়া টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

ওয়ানডে দলে টেস্ট দলের মাত্র তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাঁরা হলেন আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। এর মধ্যে বশ ও ডি জর্জি এখনো কোনো ম্যাচ খেলেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন নরকিয়া।

বাভুমার পাশাপাশি এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নেপাল প্রিমিয়ার লিগে খেলায় দুই সাদা বলের দলেই জায়গা হয়নি ডেভিড মিলারের।

চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। এবার আনরিখ নরকিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও নকোবানি মোকোয়েনার সঙ্গে পেস আক্রমণে থাকবেন এনগিডি।

ব্যাটিং বিভাগে রয়েছেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। দলে জায়গা পেয়েছেন সাইনতেম্বা কেশিলেও। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। টাইটানসের হয়ে সাত ইনিংসে ১৯৭ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে করেছেন ২৭৭ রান। এর মধ্যে ১৪ বলে ফিফটি করে ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি।

এনগিডির ফেরা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তিনি জানান, টেস্ট দলের সঙ্গে থেকে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করেছেন এই পেসার। মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিলেন তিনি। একই সঙ্গে নরকিয়ার ওয়ানডেতে ফেরাকেও গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন কোচ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যও পরীক্ষামূলক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করাম বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দেবেন বিজর্ন ফোর্টুইন। টি-টোয়েন্টি দলে ফিরেছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে নতুন করে আক্রান্ত হওয়ায় দলে জায়গা হয়নি অটনিল বার্টম্যানের।

কোচ শুকরি কনরাড জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দুই সাদা বলের সিরিজে জাতীয় দলের পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ দিতে চায় দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন দলীয় সমন্বয়ও পরীক্ষা করে দেখতে চায় তারা।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল

কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফোর্টুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সাইনতেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল

বিজর্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সাইনতেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ

বিস্তারিত কমেন্টে