শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৯:২৬
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৩
শেয়ার: mail
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতাও এতে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা পায়।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বাহিনীর সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগেও তাঁদের ভূমিকা জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

বাণীর শেষাংশে সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির সফলতা এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে