শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৯:৩১
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

গোপালগঞ্জে হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
গোপালগঞ্জে হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের

গোপালগঞ্জের একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রামদা ও কুড়াল নিয়ে মহড়া দিয়ে হাসপাতালে আগুন দেওয়ার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা নির্দিষ্ট শর্তে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপালগঞ্জে হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের

বিস্তারিত কমেন্টে