রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৭:৩০
শিরোনাম
● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪১
শেয়ার: mail
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

আইজিপি আলী হোসেন ফকির, এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী । ছবি: সংগৃহীত

জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাদের সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সূত্র জানায়, পরিদর্শনকালে আইজিপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া থানাগুলো পরিদর্শনের কথা রয়েছে তার। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে নতুন করে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর বৃষ্টির কারণে সকাল পর্যন্ত কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের বাকি দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের প্রধান সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহন চলতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় সাধারণ মানুষের উপস্থিতিও কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

বিস্তারিত কমেন্টে