শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১০:৩৪
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ।

বুধবার (১৮ নভেম্বর) পাবনা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার মো. আবু আশরাফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৯ আগস্ট ফরিদপুর থানার দায়িত্ব গ্রহণ করেন ওসি মনজুরুল হাসান মাসুদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে দুর্গম চরাঞ্চল থেকে রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক কারবারি এবং সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ এক তরুণীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও পুলিশের উল্লেখযোগ্য সাফল্যের তালিকায় রয়েছে।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. মনজুরুল হাসান মাসুদ সিএনআইকে বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। জনগণের সহযোগিতা নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান তিনি।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

বিস্তারিত কমেন্টে