বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৫৫:০৯
শিরোনাম
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩১
শেয়ার: mail
ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হুসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবর লেকে সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে আগামী ছয় মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অদিতি ঢালী এবং সাংগঠনিক সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মুশফিকুর রহমান শাওন।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান শাওন।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন

বিস্তারিত কমেন্টে