সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:৩৮
শিরোনাম
● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা ● রামিসা ধর্ষণ-হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় মঙ্গলবার ● আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো ● পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত, কোন ইউনিয়নে কবে ভোট বৃহস্পতিবার জানাবে ইসি ● ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাবাস; খালাসের পরও রাষ্ট্রীয় সহায়তা পাননি ইলিয়াস ● রাসপূর্ণিমায় দুবলারচরে লাখো প্রাণের আবাস রক্ষায় সতর্ক বন বিভাগ, প্লাস্টিক ও মাইক নিষিদ্ধ ● ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন ● বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে নাটোরে কিশোর-কিশোরীদের সাইকেল র‍্যালি ● পাঁচ দফা দাবিতে মোংলায় নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ● নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ ● বাকেরগঞ্জে চিকিৎসক ও নার্স না থাকায় তিন ক্লিনিককে জরিমানা

র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গ: ইবির ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গ: ইবির ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চার শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তাঁদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের ৯ শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

তাঁদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জেল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যগুলো চিঠি আকারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গ: ইবির ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

বিস্তারিত কমেন্টে