শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩৬
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল

ঢালিউড অভিনেতা শাকিব খান, ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। ‘মহব্বত’ নামের সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে পারেন পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রী। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। তবে এখনো কারও নাম চূড়ান্ত হয়নি।

গত ১২ নভেম্বর অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান নিজেই পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে নতুন কাজের সম্ভাবনার কথা জানান। অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তাদের আসন্ন সিনেমায় পাকিস্তানের একজন অভিনেত্রীও অভিনয় করবেন। তবে তখন অভিনেত্রীর নাম কিংবা সিনেমার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে নিজের আগ্রহের কথাও তুলে ধরেন শাকিব। দেশটির সিনেমা অঙ্গন সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে বেশ কিছু তথ্য জেনে বিস্মিত হয়েছেন বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি চালু সিনেমা হল রয়েছে। পাশাপাশি দেশটিতে মাল্টিপ্লেক্স ও আধুনিক সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও গড়ে উঠেছে। সেখানকার কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

শাকিব খানের মতে, বিশ্ব চলচ্চিত্রশিল্প এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। আশপাশের বিভিন্ন দেশের সিনেমা আন্তর্জাতিক বাজারে ভালো ব্যবসা করছে। এ অবস্থায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকেও আরও এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা। পাকিস্তানের সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

পাকিস্তানের অভিনেত্রীদের পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় অভিনেত্রীর নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। ফলে শেষ পর্যন্ত শাকিবের বিপরীতে কোন দেশের কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।

তবে এখন পর্যন্ত নায়িকা হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই সিনেমাটির নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হতে পারে। আর ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল

বিস্তারিত কমেন্টে