বাংলাদেশ ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

কুকুরকে দিয়ে রাজনৈতিক স্লোগান বলানোর ভিডিও নিয়ে দেবিদ্বারে বিতর্ক!

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক পরিচয়ধারী হুরবানু বাশার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে একটি কুকুরকে উদ্দেশ্য করে “বল — শাপলা কলি জিন্দাবাদ” বলতে শোনা যায়। ভিডিওটি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কটাক্ষ করে প্রকাশ করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

ভিডিওটির ক্যাপশনে তিনি ইংরেজিতে “Congratulations Hasnat Abdullah” লিখেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ব্যঙ্গাত্মক অভিনন্দন হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ বিষয়টিকে ব্যক্তিগত মতপ্রকাশ হিসেবে দেখছেন।

হুরবানু বাশার দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবং দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সামাজিক মাধ্যমে রাজনৈতিক বক্তব্য প্রদানে দায়িত্বশীলতা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বা তার প্রতিনিধিদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 ভিডিও লিংক :

https://www.facebook.com/share/r/1DMmgeryCg/
 
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

কুকুরকে দিয়ে রাজনৈতিক স্লোগান বলানোর ভিডিও নিয়ে দেবিদ্বারে বিতর্ক!

প্রকাশিত: ১১:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬