বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:৪৯
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০৭
শেয়ার: mail
বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জানালার গ্রিল কেটে এক সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে প্রবাসী আনিস খান চৌধুরীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরমাণু বিজ্ঞান কেন্দ্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

বুধবার দিবাগত রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল ও বারান্দার অংশ কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা আলমারি তছনছ করে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুটি রুলি, দুই জোড়া কানের দুল, দুটি চুড়ি ও একটি চেন।

ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘রাতে ঘটনার সময় আমরা অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিলাম। এ কারণে কিছুই টের পাইনি। সকালে ঘুম থেকে উঠে দেখি, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। পরে থানায় খবর দেওয়া হয়।’

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট

বিস্তারিত কমেন্টে