বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:৪৬
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি এবং শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবোঝাই ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাসায়নিক পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এটি আফজাল কুরিয়ারের ট্রাক বলে জানা গেছে।

জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। অন্যদিকে, বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। তবে চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বাইরে নেওয়ার চেষ্টা চলছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনে নমুনা পরীক্ষা করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ

বিস্তারিত কমেন্টে