বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:৪৯
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:০৪
শেয়ার: mail
পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হতে যাচ্ছে নতুন আন্তনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের রশীদ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার খান জুয়েল।

সভায় বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মো. বাহেজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, পাবনা-ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন চালু জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে রাজধানীর সঙ্গে পাবনার যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন ট্রেন দুটির সুষ্ঠু পরিচালনা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেনটির বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা

বিস্তারিত কমেন্টে