শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩২:৪৮
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

যশোরে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে বিরোধের জেরে শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আতিয়ার রহমানের বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার রহমান। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

বিস্তারিত কমেন্টে