শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫২:৫০
শিরোনাম
● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

বিস্তারিত কমেন্টে