শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২০:২৪
শিরোনাম
● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা

বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত

রাজধানীর বাসাবো এলাকায় রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলায় ওই শিক্ষার্থীর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে।

আহত শিক্ষার্থীর নাম হারুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ৬ থেকে ৭ জন মিলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন।

হারুন জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টিউশনি করাতে যাওয়ার সময় রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় রাস্তার ওপর কয়েকজনকে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখেন। চলাচলে অসুবিধা হওয়ায় তাঁদের রাস্তা থেকে সরে দাঁড়াতে বললে তাঁরা তাঁকে বকাবকি করে সেখান থেকে চলে যান।

পরে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে তাঁকে ডেকে একজন প্রশ্ন করেন, রাস্তা কি তোর বাপের নাকি যে সরতে বলবি? জবাবে হারুন বলেন, এটা সরকারি রাস্তা। তাঁর টিউশনি আছে, তাই তাঁকে যেতে হবে।

এরপর উপস্থিত একজন তাঁর মুখে ঘুষি মারেন। এর প্রতিবাদ করলে কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তাঁর নাক ও মুখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী, নাক-মুখে গুরুতর আঘাত

বিস্তারিত কমেন্টে