বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল। এ সময় মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তরিকুল ইসলামের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গণভোজ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে অবদানের জন্য তিনি দলীয় নেতাকর্মী ও অনুসারীদের কাছে ‘উন্নয়নের কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন।