বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২০:২৪
শিরোনাম
● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগঃ প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব ● সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান
যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬। রোমাঞ্চকর ফাইনাল খেলায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, নিয়মিত একাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের অন্যরকম আনন্দ দেয়। এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটাতে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করে। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে পড়াশোনায় কিছুটা উদাসীনতা লক্ষ্য করা গেলেও এখন থেকে সবাইকে পুনরায় মূল একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ধরনের সুস্থ ও সুন্দর সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ করে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করতে এবং পরবর্তী সময়ে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সাহায্য করে।

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণের আগে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানারআপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর রানারআপ হওয়ায় যবিপ্রবি নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

বিস্তারিত কমেন্টে