সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:১২
শিরোনাম
● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন, মূলগ্রাম ও ডিবিগ্রাম ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে চাটমোহর পৌর সদরের উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আওয়ামী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধভাবে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত ও দীর্ঘদিনের সার ব্যবসায়ীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে এসব ডিলারশিপ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

বক্তারা অবিলম্বে বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত ও অভিজ্ঞ সার ব্যবসায়ীদের পুনরায় ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, বিলচলন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আফসার আলী নেভী, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. সাইফুল ইসলাম এবং মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াছিন আলী।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে