শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩২:১৬
শিরোনাম
● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ● আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ● এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি! ● ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী ● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ● আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ● এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি! ● ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী ● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব কমাতে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবেদনপত্রে বলা হয়, বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, বর্তমান সরকারের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়েও সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রচলন করা প্রয়োজন। সোলার প্যানেল স্থাপন করা হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এতে বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং লোডশেডিংয়ের প্রভাব হ্রাস পাবে। এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

বিস্তারিত কমেন্টে