বাংলাদেশ ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পেল ইরান ও ওমান

সংগৃহীত ছবি

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের অনুমতি পেয়েছে ইরান ও ওমান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টোল থেকে প্রাপ্ত অর্থ ইরান দেশটির পুনর্গঠনের কাজে ব্যয় করবে। তবে ওমান এই অর্থ কী খাতে ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট নয়।

হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমানের যৌথ ভূখণ্ডগত অধিকার রয়েছে। এতদিন এটি আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হলেও সেখানে কোনো ধরনের টোল আরোপের নজির ছিল না।

বিশ্লেষকদের মতে, ভৌগোলিকভাবে উভয় দেশের জলসীমার মধ্যে অবস্থিত এই প্রণালিতে টোল আরোপের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পেল ইরান ও ওমান
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি পেল ইরান ও ওমান

প্রকাশিত: ১০:৪০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬