শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৬:১৫
শিরোনাম
● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

ব্যাট হাতে দলের বিপর্যয়ে হাল ধরলেন নাঈম হাসান। খেললেন দারুণ এক লড়াকু অর্ধশতকের ইনিংস। তবে শেষ পর্যন্ত তাঁর বিদায়ের পর থামে বাংলাদেশের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে টাইগাররা। এতে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান। অন্যদিকে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১০ উইকেট।

দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেন কেভিন সিনক্লেয়ার ও ওয়ারিকান। ওয়ারিকানের করা ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের আলী। ফ্লাইট ও টার্নে পরাস্ত হয়ে ২২ রানেই থামতে হয় এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।

এরপর স্পিনারদের ঘূর্ণিতে আরও বিপাকে পড়ে বাংলাদেশ। ওয়ারিকানের আর্ম বলে এবার বিদায় নেন হাসান মাহমুদ। নিচু হয়ে আসা বলটি ব্যাকফুটে গিয়ে সামলাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঘটাতে ব্যর্থ হওয়ায় বল আঘাত হানে তাঁর সামনের প্যাডে। নাঈমের সঙ্গে ২৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে হাসানের অবদান ৮ রান।

হাসানের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ব্যাট থেকে এসেছে ৮ রান।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন নাঈম হাসান। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৯১ বলে ৫২ রান করেন এই ব্যাটার।

এতে বাংলাদেশের ইনিংস থামে ১৪২ রানে। প্রথম ইনিংসের হিসাব মিলিয়ে সব মিলিয়ে ১৬৯ রানের লিড পেয়েছে টাইগাররা। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৭০ রান।

বল হাতে ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক রোস্টন চেজ। একাই শিকার করেছেন পাঁচ উইকেট। তাঁকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন জোমেল ওয়ারিকান, নিয়েছেন চার উইকেট। বাকি উইকেটটি গেছে শামার জোসেফের ঝুলিতে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে