শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৭:৪৩
শিরোনাম
● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন?

চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জরিমানা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জরিমানা

পাবনার চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। একই দিন চাটমোহর সরকারি কলেজ ও বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযানও পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে বিক্রির জন্য রাখা মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। এ সময় চাটমোহর থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্যের মান ও পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রি, রেস্টুরেন্টকে জরিমানা

বিস্তারিত কমেন্টে