শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৭:৪৫
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচ প্রতিস্থাপন করা হবে। এতে রেলসেবার পরিধি বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

তিনি বলেন, নতুন কোচের একটি অংশ ইতোমধ্যে দেশে এসেছে এবং রেলওয়ের বহরে যুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসব কোচ দিয়ে একটি নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলো দেশে এলে যাত্রীদের চাহিদা অনুযায়ী নতুন ট্রেন চালু ও পুরোনো কোচ প্রতিস্থাপন করা হবে।

পঞ্চগড় থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তর করা সম্ভব হয়নি। সব লাইন ব্রডগেজে রূপান্তরের পর এ রুট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে দীর্ঘ এই রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলসংযোগ স্থাপনের বিষয়ে মহাপরিচালক বলেন, বাংলাবান্ধার ওপারে ভারতের অংশে রেললাইনের সংযোগ না থাকলে শুধু বাংলাদেশের অংশে রেলপথ নির্মাণ করে আঞ্চলিক যোগাযোগের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। এ জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। বিষয়টি বিবেচনাধীন থাকলেও প্রকল্পটি বর্তমানে স্থগিত রয়েছে।

রেলওয়ের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন স্টেশনে মালামাল ওঠানামার সুবিধা ও যাত্রীদের চাহিদা সরেজমিনে পর্যালোচনা করা হচ্ছে। যেসব স্থানে চাহিদা বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী রেললাইন সম্প্রসারণ, লুপ লাইন বৃদ্ধি এবং অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদ হাসানসহ স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

বিস্তারিত কমেন্টে