শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৭:৪৫
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের ২৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরিফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী মৌমিতা সাহা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে তিনি অনেক আনন্দিত। এই নতুন পথচলা শুরু করতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং কিছুটা শঙ্কিতও। এখানকার সবকিছুই তাঁর জন্য নতুন। তিনি আশা করছেন, সবার সঙ্গে আগামী সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; বরং শিক্ষার্থীদের অতিরিক্ত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গঠন ও দক্ষতা বিকাশে সহায়তা করা। সেমিস্টার শেষে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে, যা তাঁদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম এম শরিফুল করীম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল ভিত্তি হলো শেখা, তৈরি করা, সংযোগ স্থাপন করা এবং নেতৃত্ব দেওয়া। এটি কেবল চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে না, বরং এখান থেকে অর্জিত জ্ঞান, পেশাদারত্ব, সততা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে গ্র্যাজুয়েটরা ভবিষ্যতে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, এ শিক্ষাজীবনে শিক্ষার্থীরা কেবল ডিগ্রিই অর্জন করবেন না, বরং নিজেদের জ্ঞান, বিশ্লেষণ করার ক্ষমতা, নেতৃত্বের দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ও পারস্পরিক যোগাযোগ দক্ষতা উন্নত করার সুযোগ পাবেন। অনুষদের শিক্ষকেরা সব সময় উচ্চমানের শিক্ষা ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দেড়-দুই বছরের এ সময়টি শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বর্ণিল ও আনন্দদায়ক সময় হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে