শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৭:০৯
শিরোনাম
● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম ● চুয়াডাঙ্গা সীমান্তবর্তী মাঠে বিশাল রাসেল ভাইপার আটক, সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ ● সাতক্ষীরায় ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

শনিবার ৩ জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ, কোথায় কত ঘণ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:২৯
শেয়ার: mail
শনিবার ৩ জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ, কোথায় কত ঘণ্টা

জরুরি রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে টানা ১১ ঘণ্টা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা এবং সিলেটের বিভিন্ন এলাকায় তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

নাটোরের বড়াইগ্রামে ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটেও শনিবার দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে জরুরি কাজের জন্য সকাল ৮টা থেকে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক এলাকা, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকাও এ বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।

অন্যদিকে আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে জরুরি কাজের জন্য সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, পুরো হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শনিবার ৩ জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ, কোথায় কত ঘণ্টা

বিস্তারিত কমেন্টে