শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩২:৫৮
শিরোনাম
● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ● আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ● এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি! ● ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী ● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত ● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ● আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ● এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি! ● ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী ● নাটোরের বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, শীর্ষে ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ● ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ ● শুধু আইন নয়, মাদক-সন্ত্রাস নির্মূলে চাই পারিবারিক সচেতনতা: গোলটেবিলে বক্তারা ● চরফ্যাশন সরকারি কলেজের এইচএসসি ২০২৬: ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৪.৫৪% ● পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২১
শেয়ার: mail
রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে নিজের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, তা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

অমিতাভ বচ্চন জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন। জবাবে সাই পল্লবী জানান, তাঁর হবু সঙ্গীকে সবার আগে ভালো মানুষ হতে হবে। পাশাপাশি তাঁকে অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমীক্ষার মানসিকতা থাকতে হবে।

অর্থাৎ, নিজের কাজ নিয়মিত পর্যালোচনা করার অভ্যাস এবং জীবনের অবস্থান সম্পর্কে সঠিক উপলব্ধি থাকা জরুরি বলে মনে করেন অভিনেত্রী।

সাই পল্লবী বলেন, তাঁর জীবনসঙ্গী ভুল করতেই পারেন। তবে ভুল বুঝতে পারার পর তা সংশোধনের সৎসাহস থাকতে হবে। অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতাও থাকা চলবে না।

জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে কথা বলার একপর্যায়ে মজার একটি শর্তও যোগ করেন অভিনেত্রী। হেসে তিনি বলেন, তাঁর জীবনসঙ্গী যদি ভালো রান্না করতে জানেন, তবে সেটি হবে বাড়তি যোগ্যতা।

অভিনেত্রীর কথায়, রান্নায় পারদর্শিতা তাঁর কাছে বেশ আকর্ষণীয় একটি গুণ। ফলে জীবনসঙ্গী নির্বাচনে ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্না জানাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন সাই পল্লবী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রান্না জানেন—এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

বিস্তারিত কমেন্টে