বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:১৩
শিরোনাম
● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৫
শেয়ার: mail
বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে

বরগুনার পাথরঘাটায় মোটর লাগিয়ে ট্রলার পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন সীমা ৩ নামের ট্রলার পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল খলিফার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২২ দিনের অবরোধ শেষে ট্রলার ধুয়েমুছে পরিষ্কার করে সাগরে যাওয়ার প্রস্তুতি চলছিল। এরই ধারাবাহিকতায় এফবি সীমা ৩ ট্রলারে মোটর সংযোগ দিয়ে পরিষ্কারের কাজ করছিলেন জেলেরা। এ সময় পাশ দিয়ে আরেকটি ট্রলার যাওয়ার সময় মোটরের তারের সঙ্গে ঘর্ষণ লেগে তার লিকেজ হয়। এতে তিন জেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দেলোয়ার পানিতে পড়ে নিখোঁজ হন।

পরে প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ডুবুরি মজিবরের সহযোগিতায় দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে

বিস্তারিত কমেন্টে