বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৪:৩৫
শিরোনাম
● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা

রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসুর ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হল সংসদগুলোর নেতৃবৃন্দের কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজগুলো রাকসু বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তহবিলের অর্থে নয়, বরং নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন স্থান থেকে স্পনসর সংগ্রহের মাধ্যমে কেনা হয়েছে।

অনুষ্ঠানে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের দীর্ঘদিনের চাহিদা ছিল। ছাত্রদের হলগুলোতে ফ্রিজ না থাকায় প্রথম ধাপে ছেলেদের সব হলে নিজস্ব উদ্যোগে ডিপ ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী ধাপে ছাত্রীদের হলগুলোতেও ফ্রিজ দেওয়ার চেষ্টা থাকবে। রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

রাকসুর এজিএস ছালমান ছাব্বির বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আমাদের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দেওয়া। সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তবে এই সংখ্যা পর্যাপ্ত না-ও হতে পারে। প্রশাসনও ফ্রিজ দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিল। সদিচ্ছা ও সৎ নিয়ত থাকলে যে অনেক কিছু সম্ভব, তা-ই আমরা শিক্ষার্থীদের দেখাতে চেয়েছি।’

শাহ মখদুম হলের ভিপি শামীম পাটোয়ারী জানান, হল সংসদ ও রাকসু নির্বাচনে জয়লাভের পর থেকেই তাঁরা শিক্ষার্থীবান্ধব কাজের চেষ্টা করছেন। ফ্রিজ, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাবের বিষয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসনিক অর্থায়ন ছাড়াই নিজস্ব স্পনসরে এই ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি রাকসুকে ধন্যবাদ জানান।

রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, ‘আমাদের ইশতেহার ও শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই স্পনসর সংগ্রহের মাধ্যমে এই ডিপ ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। ইসলামী ছাত্রশিবির অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট

বিস্তারিত কমেন্টে