বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০২:০৭
শিরোনাম
● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা

জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

জিপিএ-৫ আর এ প্লাসের প্রতিযোগিতায় শিক্ষার মূল উদ্দেশ্য যেন হারিয়ে না যায়। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি শিক্ষার্থীরা কতটা বুঝে শিখছে, প্রশ্ন করছে এবং নিজেরা জ্ঞান অনুসন্ধান করছে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান।

বুধবার মোংলা ইসলামী আদর্শ একাডেমি ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুটি শিক্ষা সেমিনারে তিনি এ বিষয়ে আলোচনা করেন। শিখনচক্র ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতি তুলে ধরে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।

আলোচনায় পড়া বিষয় নিয়ে প্রশ্ন তৈরি, উত্তর অনুসন্ধান, প্রমাণের ভিত্তিতে ধারণা গঠন এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের বিষয়গুলো উঠে আসে। আবু সাঈদ খানের বক্তব্য, শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীর নিজস্ব চিন্তা ও অনুসন্ধানের সুযোগ থাকা জরুরি।

সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের উপস্থিতিতে কুরআনের উদ্ধৃতি দিয়ে মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির কথাও তুলে ধরেন তিনি।

অবসরজীবনে জ্ঞানচর্চা, লেখালেখি ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত আবু সাঈদ খান ‘সবার জন্য কুরআন’ প্রত্যয় নিয়ে কুরআন পাঠ আন্দোলনের কার্যক্রম পরিচালনা করছেন। মোংলার সেমিনারগুলোতে তাঁর মূল বার্তা ছিল, শিক্ষার লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং অর্জিত জ্ঞান বুঝতে শেখা এবং তা জীবনে কাজে লাগানো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

বিস্তারিত কমেন্টে