বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকায় ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেননি বিপাশা হায়াত

বিপাশা হায়াত, সংগৃহীত ছবি।

সম্প্রতি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকপ্রিয়তা ও প্রশংসায় ভাসছে সিনেমাটি। তবে চমকপ্রদ তথ্য হলো—নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতও এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা গ্রহণ করেননি।

একটি পডকাস্টে অংশ নিয়ে নিজেই বিষয়টি জানান বিপাশা হায়াত। তিনি বলেন, সিনেমাটির নির্মাতা তানিম নূর তাকে সরাসরি ফোন করে একটি চরিত্রে অভিনয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন।

তবে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার পেছনে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। তার ভাষায়, তিনি এমন কাজেই যুক্ত হতে চান যেখানে শারীরিকভাবে নিজেকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ থাকে। কিন্তু ‘বনলতা এক্সপ্রেস’-এর ওই চরিত্রে সেই সুযোগ কম থাকায় তিনি অভিনয় করতে রাজি হননি।

তিনি আরও বলেন, “আমি এমন কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিজেকে নিংড়ে দেওয়ার সুযোগ থাকবে।”

উল্লেখ্য, দেশের সাফল্যের পর ‘বনলতা এক্সপ্রেস’ এখন আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে। ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

নেটিজেনদের ধারণা, বাণিজ্যিক দিক থেকেও এটি নির্মাতার আগের সফল সিনেমা ‘উৎসব’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকায় ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেননি বিপাশা হায়াত
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকায় ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেননি বিপাশা হায়াত

প্রকাশিত: ০৬:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬