বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৫৭:৩৭
শিরোনাম
● ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব ● নেতানিয়াহুর বিদায় কি নিশ্চিত? ফের প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’ ● কক্সবাজারে ২০ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন ● ৭০ বছর পর ইস্তাম্বুলে ফিরছে প্রাচীন মসজিদ ● ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক ● ১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারে বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব ● নেতানিয়াহুর বিদায় কি নিশ্চিত? ফের প্রধানমন্ত্রী হওয়া ‘প্রায় অসম্ভব’ ● কক্সবাজারে ২০ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন ● ৭০ বছর পর ইস্তাম্বুলে ফিরছে প্রাচীন মসজিদ ● ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক ● ১২টি ভাষায় কথা বলতে পারে অসিনের ৭ বছরের মেয়ে ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার

ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৪
শেয়ার: mail
ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক

অনলাইন ডেস্ক: উজবেকিস্তানে প্রথমবারের মতো ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়েছে ডিজিটাল ব্যাংক ওপেন ব্যাংক (Open Bank)। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ লাইসেন্স দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের জুনে উজবেকিস্তানে ইসলামী ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণসংক্রান্ত একটি আইন কার্যকর হয়। ওই আইনে ইসলামী আর্থিক কার্যক্রমের বিভিন্ন ধরন, ব্যাংকগুলোর লাইসেন্স গ্রহণের শর্ত এবং এসব কার্যক্রমের করসংক্রান্ত বিশেষ বিধান নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আব্রোরখোদজা তুরদালিয়েভ জানিয়েছিলেন, ২০৩০ সালের মধ্যে দেশটিতে ১০টি ইসলামী ব্যাংক চালুর প্রত্যাশা রয়েছে। পাশাপাশি তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ‘ইসলামী উইন্ডো’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

২০২৬ সালের মার্চে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকেও ইসলামী ব্যাংকিং সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। এতে অন্তত একটি বাণিজ্যিক ব্যাংকে ইসলামী উইন্ডো চালু এবং সম্পূর্ণ ইসলামী ব্যাংকিং নীতিমালার ভিত্তিতে পরিচালিত দুটি ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করা হয়।

ওপেন ব্যাংক (Open Bank), যার আগের নাম ছিল স্মার্ট ব্যাংক, একটি ডিজিটাল ব্যাংক। দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকটি কার্যক্রম পরিচালনার লাইসেন্স পায়। পরে ২০২৫ সালের জুনে নাম পরিবর্তন করে স্মার্ট ব্যাংকের পরিবর্তে ওপেন ব্যাংক রাখা হয়।

ব্যাংকটির প্রধান শেয়ারহোল্ডার ফিউচার ওপেন টেকনোলজি গ্রুপ (Future Open Technology Group)। প্রতিষ্ঠানটির মালিকানায় ব্যাংকটির ৮৫ দশমিক ১ শতাংশ শেয়ার রয়েছে।

২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ওপেন ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন সোমে। এ সময় ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ৫০০ বিলিয়ন সোম।

সূত্র: ইন্টারফ্যাক্স ডটকম

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইসলামী ব্যাংকিংয়ের প্রথম লাইসেন্স পেল উজবেকিস্তানের ওপেন ব্যাংক

বিস্তারিত কমেন্টে