মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৭:৫০
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন

শিক্ষার্থীদের তীব্র অসন্তোষ ও দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনের ফি দেড় হাজার টাকা কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এতে স্নাতক (অনার্স) ডিগ্রিধারীদের সমাবর্তন ফি মোট ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীদের জন্য ৪ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্নির্ধারিত ফি অনুযায়ী, অনার্সের সমাবর্তন ফি ৩ হাজার ৫০০ টাকা ও সনদ ফি ৫০০ টাকাসহ সর্বমোট ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাস্টার্সের জন্য সমাবর্তন ফি ৪ হাজার টাকা ও সনদ ফি ৫০০ টাকাসহ মোট ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি অপরিবর্তিত থাকছে।

তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, “ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এ ফি কমিয়েছি। আজ উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিস্তারিত তথ্য অফিশিয়ালি নোটিশের মাধ্যমে অতি দ্রুত জানিয়ে দেওয়া হবে।”

এর আগে প্রথম সমাবর্তনে স্নাতকে সনদসহ ৫ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তরে ৬ হাজার ৫০০ টাকা ফি নেওয়া হয়েছিল। দ্বিতীয় সমাবর্তনেও অতিরিক্ত ফি নির্ধারণের খবরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। দাবির মুখে ফি কমানোর বিষয়ে সোচ্চার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। জকসু নেতারা অভিযোগ করেন, সমাবর্তন ফি নির্ধারণের প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের যুক্ত করা হয়নি। পরে জকসু ও শিক্ষার্থী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা করলে প্রশাসন ফি কমানোর আশ্বাস দেয় এবং আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন

বিস্তারিত কমেন্টে