সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৬:৩৯
শিরোনাম
● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়?

ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে। সরবরাহ সংকটের আশঙ্কা ও শীতকালীন চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুদ কম থাকায় আসন্ন শীতের জ্বালানি চাহিদা মেটানো নিয়েও উদ্বেগ বাড়ছে।

বাজারের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে গেছে। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৭ দশমিক ১৫ ইউরোতে, যা প্রায় ১০৮ দশমিক ৮ মার্কিন ডলারের সমান।

গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৮টা ২০ মিনিটে ইউরোপীয় গ্যাস ফিউচার এই দরে লেনদেন হচ্ছিল। দামটি আগের শুক্রবারের সমাপনী মূল্যের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২২ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ পর্যায়।

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসা এলএনজি আগে বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জোগান দিত। তবে সরবরাহে বিঘ্নের কারণে অঞ্চলটি থেকে এলএনজি সরবরাহ গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপের জ্বালানিবাজারে চাপ আরও বেড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম আরও অস্থির হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুদের পরিস্থিতিও উদ্বেগজনক। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের (জিআইই) তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণাগারগুলো বর্তমানে ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ পূর্ণ। মৌসুমের ঐতিহাসিক গড়ের তুলনায় এই মজুদ কম।

সূত্র: আনাদোলু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ

বিস্তারিত কমেন্টে