মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৪:২১
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৫৬
শেয়ার: mail
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হতে পারে। এ ছাড়া গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

জানা যায়, সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে নির্ধারিত তারিখের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি কমিটি জানায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ

বিস্তারিত কমেন্টে