বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫৯:৩৪
শিরোনাম
● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর ● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

রাজবাড়ীতে ৮০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, কারাদণ্ড ৬ জেলের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:২২
শেয়ার: mail
রাজবাড়ীতে ৮০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, কারাদণ্ড ৬ জেলের

 

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৮তম দিনে ছয় জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই দিন রাজবাড়ী জেলায় পাঁচটি অভিযান ও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ছয়টি মামলা করা হয় এবং ছয় জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণে মোট ৭৩টি অভিযান ও ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৪ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২৫৬ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময়ে মোট ৭০টি মামলা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৮ জেলেকে। তাঁদের কাছ থেকে মোট ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম থেকে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা। নিয়মিত মামলা করা হয়েছে ২৬ জনের বিরুদ্ধে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ-পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাজবাড়ীতে ৮০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, কারাদণ্ড ৬ জেলের

বিস্তারিত কমেন্টে