রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৭:১২
শিরোনাম
● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল

মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৭
শেয়ার: mail
মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নিজস্ব ব্যবস্থাপনায় এ নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করতে হয়। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে এবার মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত মান অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।

স্কুটারের নম্বরপ্লেটের মাপ

স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএর নির্দেশনায় মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সময়সীমা পার হওয়ার আগে নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর

বিস্তারিত কমেন্টে