রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৩:৩৮
শিরোনাম
● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২৮
শেয়ার: mail
নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক

নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় নলডাঙ্গা-পাটুল পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গেদি বেগম একটি অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পূর্ব সোনাপাতিল রেলব্রিজসংলগ্ন মো. ওমিদুল শেখের করাতকলের উত্তর পাশে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।

দুর্ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানা পুলিশের জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের মরদেহ ও দুর্ঘটনায় জড়িত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আটক ট্রাকচালকের নাম মো. কাইসার (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। পাটবোঝাই ট্রাকটি নিয়ে তিনি পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক

বিস্তারিত কমেন্টে