সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:১৮:৩৭
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৭
শেয়ার: mail
ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির তিন বছর মেয়াদি কমিটির নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মামুনুর রশিদ মামুন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম পলাশ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে খুরশেদ আলম ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক পদে সজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

সমিতির ছয় সদস্যের নির্বাচনে আব্দুর রাজ্জাক ৫৯ ভোট, রেজাউল ৫৬ ভোট, নইমুদ্দিন ৫৫ ভোট, হাফিজুল ইসলাম ৫৫ ভোট, সাইদুল ইসলাম ৫২ ভোট এবং মামুনুর রশিদ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ

বিস্তারিত কমেন্টে