সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৬:৩৭
শিরোনাম
● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জবি প্রশাসন ● বাংলাদেশে আবার দেখা যাবে পিস টিভি? ● ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা? ● শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি ● শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়?

সংবিধান জানেন, তবু তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
সংবিধান জানেন, তবু তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাংবিধানিক আইন অনুযায়ী, কোনো ব্যক্তি প্রেসিডেন্ট পদে দুবারের বেশি নির্বাচিত হতে পারেন না। তবে ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি তৃতীয়, এমনকি চতুর্থ মেয়াদেও নির্বাচনে লড়তে চান।

চলতি বছরের আগস্ট মাসের পর গত বৃহস্পতিবার তিনি আবারও একই কথার পুনরাবৃত্তি করেছেন। দ্য গার্ডিয়ানের গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আইওয়ায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় তিনি ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ ফের তোলেন। একই সঙ্গে তিনি বলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়ার ‘অধিকার’ তাঁর আছে।

গত বৃহস্পতিবার আইওয়ার সিউক্স সিটিতে র‍্যালিতে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন ট্রাম্প। একপর্যায়ে তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সম্ভাবনার কথা তোলেন। তিনি বলেন, ‘আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। আইন অনুযায়ী, যদিও আমি শতভাগ নিশ্চিত নই, আমার মনে হয়, আমার আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই।’

এরপরই ট্রাম্প স্বীকার করেন, সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারেন না। তবে একই সঙ্গে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটরা ওই বছর প্রেসিডেন্ট নির্বাচন তাঁর কাছ থেকে ‘চুরি’ করে নিয়েছে। হেসে হেসে তিনি বলেন, ‘তবে একটি বিষয় ভিন্ন; দ্বিতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কারণ আমরা আসলে তিনবারই জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।’ তাঁর এ কথায় উপস্থিত জনতা হাততালি দিয়ে ওঠে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে তিনি ‘খুবই আগ্রহী’। চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসের এক জনসভায় তিনি উপস্থিত জনতাকে বলেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদে দায়িত্ব পালন করা উচিত।’ একই সঙ্গে তিনি দাবি করেন, এটি করার ‘অধিকার’ তাঁর রয়েছে।

গত বছর ‘ট্রাম্প স্টোর’-এ ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি শুরু হয়। এমনকি জুলাই মাসে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এর সময় ট্রাম্পকে এমন একটি টুপি পরে থাকতেও দেখা গিয়েছিল। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা এসব দাবিকে নিছক কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সংবিধান জানেন, তবু তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প

বিস্তারিত কমেন্টে