দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোর টানা ছুটি আজ রোববার (২৫ অক্টোবর) শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।
তবে কলেজগুলোর ছুটি চলবে আরও কিছুদিন। আগামী ১ নভেম্বর থেকে কলেজে ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।
kalprakash.com/IM