রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২১:২৬
শিরোনাম
● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের ● রোববারের একনেক সভা স্থগিত ● ৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু ● চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ● যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, মামলার নির্দেশ ● জবিতে সমাবর্তন ফি ২ হাজার টাকা বাড়ল, ক্ষোভ শিক্ষার্থীদের ● রুহিয়ায় প্যাশন ফ্রুট চাষে চমক সেনাসদস্য রিমুনের ● ​মাধবপুরে আদালতের নির্দেশ অমান্য করে জবরদখলের চেষ্টা, চলছে ঘর নির্মাণ ● শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি ● রাঙ্গুনিয়ায় উত্তর যুবসেনার ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ● মার্কিন জাহাজ এলেই হামলা, পারস্য উপসাগরে হুঁশিয়ারি ইরানের

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকাকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা জারি করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বিস্তারিত কমেন্টে