সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৫:৫৪
শিরোনাম
● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক ● বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছের সম্ভাব্য তিন তারিখ ● রাঙামাটিতে ৫০ বছরের ড্রেন বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩ পরিবার ● ভারতের সংসদ ভবনের কাছে আগুন, কালো ধোঁয়ায় আতঙ্ক ● বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৯
শেয়ার: mail
দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি বাণিজ্য। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। তবে ছুটির সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু ছিল।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টায় ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১১টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ২০০ ট্রাক পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরের মাধ্যমে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিস্তারিত কমেন্টে